দেবীগঞ্জে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ের দেবীগঞ্জে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার কালীগঞ্জে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ ওই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নাঈম মোর্শেদ। ব্র্যাক সিডের নিবন্ধিত ডিলার মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড দিনাজপুরের রিজিওনাল সেলস অফিসার কৃষিবিদ মোফাখায়রুল ইসলাম ও দেবীগঞ্জের উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. নাহিদুল আলম। কর্মশালাটি সঞ্চালনা করেন ব্র্যাক সিড পঞ্চগড়’র টেরিটরি সেলস অফিসার কৃষিবিদ শাকিল হোসেন। কর্মশালায় উপজেলার ৬০ জন মডেল কৃষক অংশগ্রহণ করেন। #




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































